আব্দুল সাত্তার টিটু:
র্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রামের বাশঁখালী এলাকা থেকে ৯১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শহীদ উল্লাহ আটক।
১৮ নভেম্বর শুক্রবার বাঁশখালী থানাধীন মিনজীরী তলা এলাকায় শহীদুলের ঘরের ভিতর থেকে ইয়াবাসহ শহীদ উল্লাহ (৩৫) কে আটক করা হয়। সে বাঁশখালী থানাধীন মিনজীরীতলা এলাকার মৃত সৈয়দ ইসলাম এর ছেলে।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহীদ উল্লাহ’র ঘরের মাটির গর্ত হতে ০১টি প্লাষ্টিকের ছোট বস্তার ভিতরে থাকা ইট সাদৃশ্য সাদা পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৯ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

