ইব্রাহিম সবুজ:
“দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর কালকিনিতে মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বুধবার পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। কালকিনি উপজেলার নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের সাংসদ বাংলাদেশে আওয়ামীলীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোঃ আলামিন খানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন – ৩৪১,মোসাঃ তাহমিনা বেগম, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, উপস্থিত ছিলেন কালকিনি থানা অফিস ইনচার্জ শামীম হোসেন,কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লোকমান সরদার, কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনির হাওলাদার,কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কালকিনি পৌরসভার কাউন্সিলর বৃন্দ। কালকিনি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, তাঁতী লীগ মৎস্যজীবি লীগের নেতা কর্মিরা।
মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। বৃক্ষ রোপণ, ফায়ার সার্ভিস আঙ্গিনা এবং ভবন রঙিন পতাকা, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দ্বারা সজ্জিত করণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৬ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

