মাসফি আকন্দ:
জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় হালিমন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার আজাদ মেম্বারের বাড়ি সংলগ্নে তেঘরিয়া – পাকরুল সড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালক মাহিন্দ্র ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছেন। নিহত হালিমন তেঘরিয়া এলাকার মৃত ইলেম উদ্দিনের স্ত্রী। জানা গেছে,নিহত হালিমন দুর্ঘটনায় সময় রাস্তা পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় পাকরুল থেকে আসা মাটিবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর হালিমনকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে তার মেয়ের বাড়িতে নিলে প্রাণ যায় তার। মাহিন্দ্র ট্রাক্টরটি ওই ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলামের বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজাদ। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন,ঘটনাটি আমি শুনেছি। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ১৪ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

