আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় জিংক সমৃদ্ধ ব্রি-৭২ ধানের মাঠ দিবস

আরো খবর

রিপন সারওয়ার :
ময়মনসিংহের মুক্তাগাছায় জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে স্থানীয় কৃষকদের অংশ গ্রহনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের সাহাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. সোলাইমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ডভিশনের মুক্তাগাছা সাউথ এপির প্রোগ্রাম অফিসার মার্সেল রংদী, সহকারী প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা ক্রোজ, স্থানীয় ইউপি মেম্বার আল ফারুক, ইউপি মেম্বার সিদ্দিকুর রহমান, সুহিলা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মতিউর রহমান, মহিষতারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মজিরবুর রহমান, কৃষক মিরাজ মন্ডল প্রমুখ।
মাঠ দিবসে কৃষকরা জানান, জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের ধান আবাদ করে তারা লাভবান হয়েছেন। এ ধানের ফলন যেমন ভাল হয়েছে তেমনি আগাম ফসল মারাই করতে পারায় তারা একই জমিতে সরিষাসহ অন্যান্য বাড়তি ফসল আবাদ করতে পারছেন।
 আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জিংক সমৃদ্ধ ধানের চাল পুষ্টিগুণ সমৃদ্ধ। এ চাল খেলে শরীরে জিংকের চাহিদা পূরণ হয়। এটি শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী। মাঠ দিবসের আলোচনা শুনে নতুন নতুন কুষকরা আগামীতে জিংক সমৃদ্ধ ধান আবাদে আগ্রহ প্রকাশ করেন।
আলোকিত প্রতিদিন/ ১৪ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -