প্রতিনিধি,নোয়াখালী:
ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নোয়াখালীতে আজ গণপ্রকৌশল দিবস ২০২২ ও আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাড্য র্যালি বের হয়। র্যালিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী আইডিইবির নোয়াখালী শাখা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আশ্রাফুল ইসলাম, প্রকৌশলী আবদুর রাজ্জাক সাধারণ সম্পাদক, প্রকৌশলী হাফিজুর রহমান,প্রকৌশলী আক্তার হোসেনসহ প্রমুখ।পরে র্যালিটি নোয়াখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এদিকে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণের জন্য জেলার ৯টি উপজেলা থেকে সকাল হতে প্রকৌশলীগণ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে জড়ো হতে থাকেন।
আলোকিত প্রতিদিন/ ১৪ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

