আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীর পলাশে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আরো খবর

মোঃ ফারদিন হাসান দিপ্ত :

নরসিংদীর পলাশে ২০২২-২০২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও  বীজ বিতরণ করা হয়েছে। সোমবার  দুপুরে পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩২৫ জন কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সার এবং বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার আবু নাদির শাহাব উদ্দিন আহমদ সিদ্দিক  প্রমূখ।

আলোকিত প্রতিদিন/ ১৪ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -