বিশেষ ,প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ধামরাই প্রতিনিধি ও ধামরাই উপজেলার প্রস ক্লাবের সাংবাদিক মাসুদ রানা হামলার শিকার হয়েছেন। এ সময় গাড়ি ভাংচুর করে একটি ল্যাপটপ ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
১৪ নভেম্বর সোমবার ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি ফারুক ৩১ ও মজিবরকে গ্রেফতার করেছে কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ নিউটন।
গত ১২ নভেম্বর শনিবার দুপুরের দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে আলোকিত প্রতিদিন পত্রিকার সাংবাদিক বলেন, আমরা ‘দুই সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। এ সময় দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায়। হামলার সময় তারা ল্যাপটপ, ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই এবং গাড়ি ভাঙচুর করেছে।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন আসামি গ্রেফতার হয়েছে আগামি কাল জেল হাজতে প্ররণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১৪ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

