আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানালে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী 

আরো খবর

মো: মহিদ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ ভাল আছে তাই দেশে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানাতে পারলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে জেলা প্রশাসনের আয়োজনে সরকার কর্তৃক নির্ধারিত মূলে টিসিবি’র পন্য বিক্রয়ের শুভ উদ্ভোধন অনষ্ঠানে এ সব কথা বলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি আরও বলেন শেখ হাসিনা দেশের ব্যপক উন্নয়ন করেছেন তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে তাহলেই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম আপেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইশরাফিল হোসেন, সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা সড়ক পরিবহন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।  এসময় গড়পাড়া ইউনিয়নের ১৭৪২ পরিবারের মাঝে ন্যায্য মূলে টিসিবি’র পন্য বিক্রয় করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৩ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -