আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয় থানার সহায়তায় কাজের মেয়ে উদ্ধার; পিতা-মাতার নিকট হস্তান্তর

আরো খবর

ইমরান নাজির:

ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা নাজমা (১২) নামের কাজের মেয়ে শিবালয় থানা পুলিশ উদ্ধার করে  ১২ নভেম্বর রবিবার পিতা-মাতার কাছে বুঝিয়ে দিল পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে বোয়ালী পর্যটন এলাকায় রবিবার দুপুরের দিকে নাজমাকে কাঁদতে দেখে লোকজন জড়ো হয়। খবর পেয়ে শিবালয় থানা এসআই (নি.) মো: মাকসুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ এসে তাকে উদ্ধার করে থানায় আনে। নাজমা ঢাকা কলাবাগানের যে বাসায় থাকতো সে ঠিকানা বলতে পারেনি। নাজমা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গোবিন্দপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনূর এ আলম দৈনিক আলোকিত প্রতিদিন’কে জানান, অভাবের তাড়নায় নাজমার পিতা-মাতা এক আত্মীয়ের মাধ্যমে তাকে কাজের জন্য ঢাকায় একটি বাসায় দেয়।  নির্যাতনের মুখে সে বাসা থেকে বেরিয়ে আরিচাগামী বাসে উঠে এ পর্যন্ত আসে। পরবর্তীতে আটোয়ারী থানা ওসির সাথে যোগাযোগ করিলে স্থানীয় মেম্বারের মাধ্যমে নাজমার পরিবারের সন্ধান মিলে।

আলোকিত প্রতিদিন/ ১৩ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -