আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদির কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

আরো খবর

নিজম্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে অর্থ পরিশোধ করার শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন। সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ   ১৩ নভেম্বর রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা।  সৌদি উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি উত্থাপন করেন। পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

প্রধানমন্ত্রী সৌদি আরবের কাবা শরিফ এবং মসজিদে নববী এই দুই পবিত্র মসজিদের খাদেম, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে। ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপো ২০৩০-এ সৌদি আরবকে সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এসময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

আলোকিত প্রতিদিন/ ১৩ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -