সাইফুল ইসলাম:
শরীয়তপুরে জেলা প্রশাসন, শরীয়তপুর কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর, রবিবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত আম্রকাননে জেলা প্রশাসন, শরীয়তপুর এর আয়োজনে শুরু হয় ২ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
এছাড়াও শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত মেলায় ৪টি প্যাভিলিয়নে মোট ৫০টি স্টলে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
আলোকিত প্রতিদিন/ ১৩ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

