রিপন সারওয়ার :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার এ মেলা উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারী দপ্তর এবং বেসরকারী প্রতিষ্ঠান ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক প্রদর্শনী করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি এ সময় তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার এই স্বপ্নটার বাস্তবতা আমরা দেখতে পেলাম বৈশ্বিক মহামারী কোভিডের সময়। তখন আমরা দেখলাম ডিজিটাল বাংলাদেশের প্রয়োজনীয়তাটা কি? সারা বাংলাদেশে আমরা তখন ঘরে বন্ধ ছিলাম কিন্তু আমাদের অফিস আমারা যার যার ঘরে বসেই করতাম, মিটিং করতাম। ঘরে বসেই আমরা বিভিন্ন দিক র্নিদেশনা দিতাম,। মাননীয় প্রধান মন্ত্রী ঘরে বসে, অফিসে বসেই আমাদের দিক র্নিদেশনা দিতেন। আগামী নির্বাচনের আগেই এক হাজার তরুনকে আমরা প্রশিক্ষিত করবো আউট-র্সোসিংয়ের মাধ্যমে। যাতে তারা ঘরে বসেই আয় করতে পারে। শুধু তাইনয় মুক্তাগাছায় একটি হাইটেক পার্ক করারো পরিকল্পনা আছে। এটি বাস্তবায়িত হলে হাজার হাজার ছেলে-মেয়ে প্রশিক্ষনের সুযোগ পাবে। তখন আর কাউকেই চাকরির জন্য ঘুরতে হবে না।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জিএম আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুলফেরদৌস, ওসি-মাহমুদুল হাসান প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথিবিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিকেলে মেলায় অংশগ্রহণকারী স্টল সমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এতে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

