আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

 গণধর্ষণ মামলার আরেক বিকৃতমনা ধর্ষক শ্যামল দেবনাথ গ্রেফতার

আরো খবর

আব্দুল সাত্তার টিটু: 

সাতকানিয়ায় গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০২ নং পলাতক আসামী শিমুল @শ্যামল দেবনাথ (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। ৯ নভেম্বর  বুধবার চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে আসামী শিমুল @শ্যামল দেবনাথ (৪০) কে গ্রেফতার করা হয়। সে চন্দনাইশ থানার দোহাজারী এলাকার  মৃত গৌর কিশোর দেবনাথ এর ছেলে। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় আসামী মোক্তার তার সহযোগী শিমুল @শ্যামল দেবনাথ এবং আনু বেগম এর সহায়তায় ভিকটিমকে তার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে সিএনজিতে করে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। পরবর্তীতে আসামী মোক্তার এবং শ্যামল ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় ০৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, ০৮ নভেম্বর  উক্ত গণধর্ষণ মামলার ১নং আসামী ধর্ষক মোক্তার হোসেন (৪৫)’কে সাতকানিয়া থেকে এবং ০৯ নভেম্বর এজাহারনামীয় ২নং আসামি ধর্ষক শ্যামল দেবনাথ’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১০ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -