আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় ট্রাক্টরের ডালা মাথায় পড়ে ফাহমিদা নামে ৫ বছরের শিশু নিহত 

আরো খবর

মো : হারুনুর রশিদ:
চাঁদপুরের কচুয়ায় দাড়িয়ে থাকা ট্রাক্টরের ডালা মাথায় পড়ে ফাহমিদা আক্তার নামের এক ৫ বছরের শিশুর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহমিদা আক্তার ভূঁইয়ারা বেপারী বাড়ির মো. সাগর হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফাহমিদা আক্তারসহ কয়েকটি শিশু তাদের বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাক্টরের উপর উঠা নামা করে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে ট্রাক্টরের ডালা খুলে ফাহমিদা আক্তারের মাথায় পড়লে সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ফাহমিদা কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ১০ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -