প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার এক অভিযান পরিচালনা করে চিহ্নিত ২ মাদককারবারীকে ১০ বোতল বিদেশি মদসহ আটক করে। ধৃত আসামীদ্বয় মোঃ শাকিল( ২০)পিতা আনোয়ার হোসেন এবং আরিফ (৪০)পিতা মৃত একরামুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের উভয়ের বাড়ী কুমিল্লা সদর উপজেলার ভাটপাড়া (চতল কবরস্থানের উত্তর পাশে) বলে জানা যায়। পরে বিশেষ পুলিশ পাহারায় আটককৃতদের নোয়াখালী জুডিশিয়ারি ম্যাজিস্ট্রট কোর্টে প্রেরন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৩ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

