আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরপুরে গর্ভবতী নারীর লাশ উদ্বার

আরো খবর

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল) 

টাঙ্গাইলের নাগরপুরে গর্ভবতী ফাতেমা আক্তারের (৩৫) লাশ উদ্বার করেছে নাগরপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের দক্ষিন সহবতপুর গ্রামে থেকে নিখোঁজের ৬ দিন পর ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় । সে ওই গ্রামের মৃত সমাজ মিয়ার ৩য় কন্যা। পবিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, ফাতেমার বিয়ের কয়েক বছর পর সন্তান সহ ১ম স্বামী আলীম ফাতেমাকে তালাক দেয়। ফাতেমা সংসারের
অভাবের তারনায় সৌদি পাড়ি দেন। টানা ৫ বছর প্রবাস জীবন শেষেদেশে ফিরত আসে। পরে ফাতেমা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরী নেন। চাকুরী সুবাদে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মো. আরশেদ আলীর ছেলে রুবেল মিয়া সাথে প্রথমে প্রেম পরে বিয়ে হয়। বিয়ের প্রায় ২ মাস পর রুবেলের ছোট ভাই সামিমের সাথে পরকিয়ায়জড়িয়ে পড়ে ফাতেমা। পরে রুবেলকে তালাক দিয়ে ছোট ভাই সামিম কে বিয়ে করে সাত মাস ধরে ঘর সংসার করে আসছিল । এরই মধ্যে চার
মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ফাতেমা। গত (২৭ অক্টোবর) বৃহস্পতিবার স্বামীসহ ফাতেমা তার বাবার বাড়ী সহবতপুর আসেন। পরের দিন সকালে স্বামী সামিম ঘুম থেকে উঠে তার স্ত্রী ফাতেমাকে আর খোঁজে পান না। ফাতেমার বাড়ীর লোকজন স্বামী শামীমকে চাপ সৃষ্টি করলে শামীম কো- নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) হাসান সরকার জাহিদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসাপাতালে
প্রেরণ করা হয়েছে। রিপোর্টপেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আলোকিত প্রতিদিন/ ২ নভেম্বর-২০২২/ মওম

 

 

- Advertisement -
- Advertisement -