আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে জাসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন 

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নবীনগর উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর সোমবার বিকেল ৪টায় নবীনগর বাজারের নিবারণ মার্কেটের তৃতীয় তলায় উপজেলা জাসদের আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসহাক, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জাসদ নেতা আলী নেওয়াজ খান, মোঃ শাহাদাৎ হোসেন কাশেম, আবু কাউসার প্রমুখ।
রাজনৈতিক টানাপোড়েনে নবীনগরে জাসদকে পুনরুজ্জীবিত করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতান্ত্রিক আদর্শে বলীয়ান হয়ে কাজ করে যেতে হবে।
আলোচনা শেষে কেটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীর কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা জাসদের নেতাকর্মীবৃন্দ সহ স্থানীয় মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ৩১ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -