আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ফেনসিডিল সহ আটক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

আরো খবর

সাইফুল ইসলাম: 
ফেনী ৩০শে অক্টোবর  ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফের আদালত ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের আলী নেওয়াজ পুত্র মোহান্মদ ইসমাইল (৩৬)কে বিগত ১১ই এপ্রিল ২০১৪ ইং সনের পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী পুলিশ লাইনের সন্মুখ হতে একটি অটোরিক্সায় ২৫ বোতল ফেনসিডিল সহ ফেনী শহর অভিমুখে প্রবেশ কালীন সময়ে গোপন সংবাদের ভিক্তিতে খবর প্রাপ্ত হয়ে ফেনী জেলা গোয়েন্দা সংস্হা (ডি বি) পুলিশের সহকারী পরিদর্শক (এ এস আই)  দূর্লভ চন্দ্র দাস পথিমধ্যে অটোরিক্সা থামিয়ে তল্লাশী চালিয়ে ২৫বোতল ফেনসিডিল সহ উক্ত আসামীকে আটকে সক্ষম হয় ।
এঘটনায জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ তল্লাশি অভিযান ও তদন্ত শেষে বিগত ৩০ শে এপ্রিল ২০১৪ ইং সালে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পরিদর্শক (এ এস আই) দূর্লভ চন্দ্র দাস বাদী হয়ে আসামী বিরুদ্ধে মাদক আইনে আদালতে অভিযোগ দাখিল করেন ।
আদালত দীর্ঘ শুনানি শেষে এবং শুনানী কালিন আট জন সাক্ষী সাক্ষ প্রদান করেন । সরকারী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র সরকারী কৌসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক। মামলার দীর্ঘ শুনানি শেষে অদ্য ৩০ শে অক্টোবর আদালত এ রায় প্রদান করেন । রায় ঘোষনা কালীন আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন । পরে আদালত আসামীকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করেন।
আলোকিত প্রতিদিন/ ৩০ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -