আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলীকদমে বর্ণাঢ্য র‍্যালি

আরো খবর

এম শাহেদ
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও আজ শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হচ্ছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ বছর অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে আলীকদম থানা  পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য  র‌্যালি বের হয়। পরে আলীকদম উপজেলা চত্বরে  গিয়ে শেষ হয় র‌্যালিটি। র‌্যালি শেষে আলীকদম থানা প্রাঙ্গণে  কমিউনিটি পুলিশিং ডে’ এর আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন সরকারের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন আলীকদম থানার ওসি তদন্ত, সেকেন্ড অফিসার এসআই রেজুয়ানুল ইসলাম ও আলীকদম থানা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের  বিশিষ্ট ব্যক্তিরা।
আর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহেরুবা ইসলাম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি পুলিশের সভাপতি  জামাল উদ্দীন এমএ, বান্দরবান জেলা পরিষদের সদস্যও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বাবু দুংড়িমং মহাজন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জর বড়ুয়া, আলীকদমে চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গং,  এবং আলীকদমের বিভিন্ন স্থরের রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -