ইমরান নাজির:
সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করছে মিউনিটি পুলিশিং ফোরাম শিবালয় থানা। শনিবার সকালে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার লোকজনদের সঙ্গে নিয়ে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র।’
পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সমাজে অপরাধ দমনে অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং ফোরাম বিশেষ ভুমিকা রাখছেন বলে প্রতি বছরের অক্টোবর মাসের শেষ শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও থানা চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শিবালয় থানা অফিসার ইনচার্চ মো. শাহনুর এ আলম সভাপতিত্ব করেন। আলোচনা সভায় উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সহসভাপতি মহীদুজ্জামান তড়িৎ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন খান পান্নু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য এমএ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমাজে সংগঠিত নানা বিধ অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।
আলোকিত প্রতিদিন/ ২৯ অক্টোবর-২০২২/ মওম

