আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আখাউড়ায় একই লাইনে দুই ট্রেন,দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই লাইনে দুই ট্রেন প্রবেশ করায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
২৮ অক্টোবর শুক্রবার দুপুর ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে কনটেইনার ট্রেনটি সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৪টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
স্টেশনের এক নম্বর প্লাটফর্মের ১ নম্বর লাইনে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো ছিল। এ সময় পেছন দিক থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী কনটেইনার ট্রেনও একই লাইনে প্রবেশ করে। তবে চালক অপর ট্রেনটি দেখতে পেয়ে দুর্ঘটনা এড়াতে হার্ডব্রেক চেপে ট্রেন থামিয়ে দেন। আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার খাইয়ুল ইসলাম জানান, স্টেশনের চার নম্বর লাইনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো ছিল।
“যেহেতু বিজয় আন্তঃনগর ট্রেন, সেজন্য কনটেইনার ট্রেনটিকে আউটসাইডে রেখে বিজয়কে লাইন ক্লিয়ার দেওয়া হয়। কিন্তু কনটেইনার ট্রেনের চালক সিগনাল অতিক্রম করে এক নম্বর লাইনে প্রবেশ করে।”
আলোকিত প্রতিদিন/ ২৯ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -