রিপন সারওয়ার:
মুক্তাগাছায় হারুন অর রশীদ (৫০) নামে এক ব্যবসায়ী এবং ফাহিম মিয়া (২০) রিক্সা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা শহরের আটানি বাজার ও শহরের নন্দীবাড়ী এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ী হারুন অর রশিদ আটানি বাজার বাড়া বাসা এবং শুক্রবার সকাল ১১টায় নন্দীবাড়ী তার নানার বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত নূর মোহাম্মদের ছেলে হারুন অর রশীদ ধানের ব্যবসা করত। সে দীর্ঘদিন যাবৎ শহরের ছোট মসজিদ মোড়ের রফিজ উদ্দিন এর বাসায় ভাড়ায় থাকত। ব্যবাসীয়ক ও বিভিন্ন কারনে সে অনেকের কাছে টাকা পেতো। যার দরুন আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্থ হয়ে পড়েন। পাওনা টাকা উদ্ধার করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে তার ছেলের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়ে ঘরে ফ্যানের হুকের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। অপরদিকে ফাহিম শহরের নন্দীবাড়ী এলাকায় তার নানার বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় পড়নের লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নিহত ফাহিমের মামা ফরিদ মিয়া বলেন, ফাহিম ভাড়ায় রিক্সা চালাতো। সে মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময় নেশার টাকা জোগাড় করতে না পেরে বিভিন্ন পাগলামি করতো। সকালে ঘরের দরজা খোলা রেখেই ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছোট মসজিদ মোড়ে ব্যবসায়ির আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহত হারুন অর রশীদের ঝুলন্ত লাশ দেখতে পায়। এবং শুক্রবার সকালে নন্দীবাড়ী এলাকা থেকে ফাহিমের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -

