আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

আরো খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে।’
১৯ সেপ্টেম্বর সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের উদ্যোগে শিশু সুরক্ষায় প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বে এক ভিডিওবার্তায় তিনি একথা বলেন।

প্রতিবন্ধী ব্যক্তি এবং শিশুদের উন্নয়নে প্রধানমন্ত্রী তার কন্যা ড. সায়েমা ওয়াজেদের কাজকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের সরকার ২০১৬ সালে শিশু হেল্প লাইন ১০৯৮ চালু করেছে। এই হেল্প লাইন ১০ লাখেরও বেশি শিশু ও তাদের পরিবারের কথা শুনেছে। থানাগুলো শিশু বান্ধব করার লক্ষ্যে চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। একসময় শিশু শ্রম বাংলাদেশে অনেক বড় সমস্যা ছিল। আমাদের দেশে শিশুশ্রম উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের শিশুদের মান উন্নয়নে সবকিছু করছি, যদিও আরও অনেক কিছু করতে হবে। শিশুদের অধিকতর উন্নয়নে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। শিশু সুরক্ষা কার্যক্রম একটি নিয়মিত কর্মসূচি হিসেবে চালু করা যেতে পারে। আমাদের সরকার দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একত্রে মিলে শিশু সুরক্ষায় কাজ করতে বদ্ধ পরিকর।’

জাতীয় সম্মেলন আয়োজন করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আলোকিত প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ,২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -