আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন চায় ইইউ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আমরা নিয়মিত বৈঠক করি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি বাংলাদেশসহ পুরো বিশ্বে প্রভাব ফেলছে।  এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ইউরোপে চলমান সংকট নিয়ে রাষ্ট্রদূতরা তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। অন্যদিকে বাংলাদেশ কিভাবে বিষয়টি বিবেচনা করছে সেটি তাদের বলেছে।
খাদ্য এবং সার আমদানির বিষয়ে পররাষ্ট্র সচিব জানতে চাইলে রাষ্ট্রদূতরা জানান, এটির ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। আমদানিতে নিষেধাজ্ঞা না থাকলেও অর্থ পরিশোধের ক্ষেত্রে জটিলতা রয়েছে বলে জানান। বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতির বিষয়েও রাষ্ট্রদূতদের অবহিত করেন পররাষ্ট্র সচিব।
- Advertisement -
- Advertisement -