আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, একনেক বৈঠকে উত্তরার দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন সড়ক এবং মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। প্রাথমিক প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী এ ঘটনা খুব মন দিয়ে শুনেছেন এবং আবেগ তাড়িত হয়ে যান। এরপর তিনি নির্দেশনা দিয়ে বলেছেন— এ ঘটনার সঙ্গে যারা যারা জড়িত এবং যেই কোম্পানি জড়িত সবার বিরুদ্ধে তদন্ত-সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব কোম্পানি কাজে দায়িত্বজ্ঞানহীন পরিচয় দেয় সেসব কোম্পানি কালো তালিকাভুক্ত করার জন্য বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করতে বলেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন; সে যেই হোক এটা গ্রহণযোগ্য নয়। জীবন অনেক মূল্য, ঠিকাদার-প্রকল্প পরিচালক সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।‘
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -