আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নাই কথাটা কখনও বলতেন না, মায়ের স্মৃতিচারণে প্রধানমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মা জানতেন বাবা সবসময় এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। এই উপলব্ধি থেকেই কিন্তু সবসময় পাশে থেকে তাঁকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। একজন স্ত্রী হিসেবে তিনি কোনও কিছু দাবি করতেন না;

তিনি বলেন, ‘সংসারে সবকিছু খুব নিয়মমাফিক করতে হতো। মাসিক বাজার কী হবে, সেই হিসাবটাও মা লিখে রাখতেন। আমার মায়ের সেই হিসাব লেখার একটি খাতাও কিন্তু আমার কাছে আছে। সেখানে সংসার খরচের খুঁটিনাটি সুন্দরভাবে লেখা আছে।’

শেখ হাসিনা বলেন, ‘রাজনৈতিক ক্ষেত্রেও আমার মা যেসব সিদ্ধান্ত দিয়েছেন, সেটাই কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জনে সব থেকে সহায়ক হয়েছে। ৬ দফা বাদ দিয়ে যদি আওয়ামী লীগ ৮ দফায় চলে যেত, তাহলে কখনও এ দেশের মানুষের মুক্তি আসতো না। ৭ মার্চের ভাষণ দেওয়ার ক্ষেত্রেও আমার মায়ের মতামতই গুরুত্ব পেয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘৭৪-এ আমার আব্বা খাদ্য সচিবকে দিয়ে খোঁজ নিলেন কোন গুদামে কত চাল আছে। তারপর নগদ টাকা দিয়ে চাল কেনা হলো। কিন্তু আমেরিকা সেই চাল আসতে দিলো না। জাহাজ আটকে দিলো। ৭৪ এর দুর্ভিক্ষটা অনেকটা মনুষ্যসৃষ্টি বলতে হবে।’

ৎসরকারপ্রধান বলেন, ‘আমার আব্বার খুব সৌভাগ্য ছিল যে, আমার মায়ের মত একজন জীবন সাথী পেয়েছিলেন। সেই সাথে আমার দাদা-দাদিকেও ধন্যবাদ জানাবো, আমার বাবা বড় ছেলে হলেও তার কাছে তারা পরিবারের জন্য তেমন কিছু প্রত্যাশা করেননি। আর এ কারণেই কিন্তু আমার বাবার পক্ষে সংগ্রাম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।’তিনি বলেন, ‘আমার মা ১৫ আগস্টও নিজের জীবন ভিক্ষা চাননি। নিজের জীবনটাও দিয়ে গেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের নারী সমাজ যেন এই আদর্শটা ধারণ করেন। শুধু চাওয়া-পাওয়া আর বিলাসিতাই জীবন না। একটা আদর্শ নিয়ে চললে মানুষের জন্য অনেক অবদান রাখা যায়। এই আদর্শ নিয়েই মানুষের কল্যাণে কাজ করবেন, সেটাই আমি চাই।’প্রধানমন্ত্রী এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি এ সময় শৈশবের নানা স্মৃতিচারণ করেন।

আলোকিত প্রতিদিন/ ০৭ আগস্ট ,২০২২/ মওম

;

- Advertisement -
- Advertisement -