আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শোক দিবস উপলক্ষে ধামরাই উপজেলায় প্রস্তুতি সভা

আরো খবর

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মাসব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে  ঢাকার ধামরাই উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের  উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ আগস্ট) দুপুরের দিকে ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক ।
প্রস্তুতি সভায় এম এ মালেক বঙ্গবন্ধুর কর্মময় রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেইসাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই পৃথিবীর অনেক দেশ থেকে আমরা ভাল আছি। এ সময়ে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানান এবং দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
এ সভায় আরও বক্তব্য রাখেন, সিআইপি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, উপজেলা পরিষদের চোয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক বেলায়েত হোসেন পাঠান, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক ডা. জিয়া সিকদার, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদুল আমিন স্বপন, ছাত্রলীগ নেতা আশিক, রায়হান, পিয়াস, শান্ত প্রমুখ।
বক্তব্যে নেতারা বলেন, আমরা সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে পুণরায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই।
অনুষ্ঠানস্থলটি হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে বিশাল জনসভায় পরিনত হয়। উক্ত সভায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রস্তুতি সভা শেষে সকল নেতাকর্মীদের গণভোজ করান সাবেক সাংসদ এম এ মালেক।
আলোকিত প্রতিদিন/০৭ আগস্ট ২০২২/জ কা তা
- Advertisement -
- Advertisement -