আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ঢাকা নগরীতে গণপরিবহনের সংকট

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সংকট দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাসের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কম। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষজন। ৬ আগস্ট শনিবার রাজধানীর গাবতলী, মিরপুর, উত্তরা, বিশ্বরোড, রামপুরা, শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে যাত্রীবাহী বাস অন্য সব দিনের চেয়ে কম। তবে গাবতলী এবং মিরপুর সড়কে বাসের উপস্থিতি কিছুটা বেশি।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য ৬ আগস্ট শনিবার সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। গতকাল আগস্ট শুক্রবার রাত ১০টায় জ্বালানি এবং খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ। দিবাগত রাত ১২টার পর থেকে ৬ আগস্ট নতুন দাম কার্যকর হবে।
আলোকিত প্রতিদিন/ ০৬ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -