আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে নববধুকে গলা কেটে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জের ঘিওরে নববধু সুমীকে গলা কেটে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন  শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বক্তব্য রাখেন, নিহত সুমির পিতা রহম আলী, মা রওশনা বেগম,বোন রুমি আক্তার, মনোয়ার মাহমুদ, সাদিকুর রহমান, মনির হোসেন, রেজাউল ইসলাম, খোকন, শামীম চৌধুরী, মোঃ মুকুল প্রমুখ। বক্তারা, সুমির হত্যাকারী স্বামী রূপকের ফাঁসি এবং আরো যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। উল্লেখ্য গত ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে নববধূ সুমি আক্তার কে গলা কেটে হত্যা করে তার স্বামী রূপক আহমেদ। ঘটনার ছয় দিন পর রূপককে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
আলোকিত প্রতিদিন/ ০৫ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -