নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
৫ আগস্ট শুক্রবার আজ সারাদেশে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পােলিত হয়েছে:
ফারুক আহম্মেদ :
দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েেছ। ৫ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নিরবাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মনত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, থানা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়,খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল। এ সময় বক্তারা বলেন, শেখ কামালের আধুনিক চিন্তা-চেতনার ধারণা তখন দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে। শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ক্রীড়াঙ্গন ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে তার দৃপ্ত পদচারণা ছিল। নাটক করতেন, সেতার বাজাতেন। ¯পন্দন শিল্পী গোষ্ঠী সৃষ্টি করেছিলেন। প্রাণচাঞ্চল্যে ভরপুর এক তরুণ ছিলেন তিনি। শেখ কামাল চলে গেলেও তার সাড়ে তিন বছরের কর্মকা-ই তাঁকে বাঁচিয়ে রাখবে আজীবন।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মারুফ হাসান, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনসের স্টেশন অফিসার তালহা বিন জসিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া কামনা করা হয়।
প্রতিনিধি নাগরপুরঃ
জামি রহমান:
০৫ আগস্ট ২০২২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর “৭৩তম জন্মদিন” উপলক্ষে সকাল ০৯.৪৫ মিনিটে মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ০১(এক) মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০.০০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকগণ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান তাঁর সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে বহুমাত্রিক প্রতিভাধর একজন তরুণ হিসাবে অভিহিত করেন এবং দৃঢ়ভাবে বলেন যে, তিনি ভবিষ্যতে সকল বাঙালি তরুণদের কাছে একজন দৃঢ়চেতা, সাহসী অথচ বিনয়ী, দক্ষ ক্রীড়া সংগঠন এবং অসাধারণ নেতৃত্বগুণের অধিকারী অনুকরণীয় হয়ে থাকবেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মো: হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো: বাদশা হোসেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। পরবর্তীতে বাদ জুম্মা রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সকল শহিদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইব্রাহিম সবুজ:

