আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রদলনেতা নুরে আলমের মৃত্যুতে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আরো খবর

প্রতিনিধি,জামালপুর:
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে শহরের আজাদ ডাক্তার মোড়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন মোশারফের সভাপতিত্বে  সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তুষার মাহমুদ উজ্জল, রুকনুজ্জামান রুকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন ছাত্রদল নেতারা।

আলোকিত প্রতিদিন/ ০৪ আগস্ট ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -