প্রতিনিধি,খানসামা (দিনাজপুর):
দিনাজপুরের খানসামায় চিকিৎসার অর্থ যোগাড় করতে না পেরে হামিদুল ইসলাম (৫০) নামে এক দিনমজুর লিচু বাগানে গলায় ফাঁস লাগিয়ে আÍহত্যা করেছেন।
৪ আগষ্ট বৃহ¯পতিবার সকালে উপজেলার ভাবকি ইউনিয়নের শিয়ালডাঙ্গী গ্রামের দিনেশ মুহরি নামক এক ব্যক্তির লিচু বাগানে গাছের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আÍহত্যা করেন। সে ওই এলাকার মৃত সোমনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর থেকে তিনি ডায়াবেটিকস ও কিডনিজনিতসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। কিন্তু চিকিৎসার জন্য কোনো অর্থ যোগাড় করতে পারছিলেন না। যার কারণে তিনি আজ সকালে মনের দুঃখে এই আÍহত্যা করেন। ইউপি চেয়ারম্যান রবিউল আলম (তুহিন) জানান, নিহত হামিদুল ইসলাম পেশায় একজন দিনমজুর ছিল। দীর্ঘদিন থেকে সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। সর্বশেষ গতকাল রাতেও কারো অসুস্থতার কারণে তার স্ত্রীসহ পরিবারবর্গ তাকে তেল মালিশ করেছিল। কিন্তু আজকে সকালে সে বাড়ি থেকে বের হয়ে লিচু বাগানে এসে আÍহত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়। তিনি বলেন, আত্মহত্যাকারী হামিদুল ইসলাম গরিব মানুষ ছিলেন এবং তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন কিন্তু চিকিৎসার খরচ চালাতে পারতে ছিলেন না বলেই মনের দুঃখে এই আত্মহত্যা করেছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ০৪ আগস্ট ,২০২২/ মওম

