আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরের ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ আগস্ট বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আনুমানিক ২৬ বছরের অজ্ঞাত এক নারীর মৃতদেহ দেখতে পান তারা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ওই অজ্ঞাত নারীকে বিভিন্ন সময় এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। এলাকার কেউ তার নাম-পরিচয় জানতেন না। বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, নিহত ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -