ফারুক আহম্মেদ:
১২ বছরের কিশোরী জাকিয়া তাজিম জীম জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ায় চলাচলের বেশ কষ্ট হয়। পরিবারের পক্ষ থেকে উপজেলা নিরবাহী অফিসার রাশিদা আক্তারকে বিষয়টি জানালে তিনি রবিবার (৩১ জুলাই) দুপুর ১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে এই হুইল চেয়ার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। জীম দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাঁচিনীয়ার রামনগরের বাসিন্দা।
জীম এর বাবা জাকারিয়া হোসেন বলেন, আমরা আজ অত্যন্ত খুশি। আমার মেয়ের চলাচল করতে বেশ কঠিন হয়। আজকে এই হুইল চেয়ার পেয়ে আমার মেয়েও অনেক আনন্দিত। তার চলাচলে আর কষ্ট হবে না।
আলোকিত প্রতিদিন/ ৩১জুলাই ,২০২২/ মওম

