আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে র‍্যালী ও অবহিতকরন সভা অনুষ্ঠিত 

আরো খবর

প্রতিনিধি,দিনাজপুর:
 ”হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছে যাক সবার কাছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় দিনাজপুরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে র‍্যালী ও অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন দিনাজপুর ডা. এ এইচ এম বোরহান- উল- ইসলাম। এন এন এফ এন্টারপ্রাইজ এর আয়োজনে সিভিল সার্জন দিনাজপুর ও ভাওয়াল এসোসিয়েশন ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর সার্বিক সহযোগিতায় র‍্যালী ও অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন, এন এন এফ এন্টারপ্রাইজ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দীন এরিয়াল ম্যানেজার মোঃ আরিফ হোসেন ও সিনিয়র এরিয়াল ম্যানেজার মোছাঃ বর্না বেগমসহ উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ লতিফুর ইসলাম, মোঃ শাহীন বাবু ও আজাহার আলী।
দিবসটি পালনকালে টিকাদান কর্মীদের মধ্যে মোঃ শামীম হোসেন, মোছাঃ মৃত্তিকা বেগম, মোঃ আবু সাইদ, মোছাঃ সুমাইয়া আক্তার, মোছাঃ রাশেদা খাতুন ও মোছাঃ সুরাইয়া বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৯জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -