নিজস্ব প্রতিবেদক:
জনশুমারির তথ্য বলছে , এই জনসংখ্যার ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন পল্লি এলাকায় থাকেন এবং ৫ কোটি ২০ লাখ ৯ হাজার ৭২ জন শহরে থাকেন। মোট জনসংখ্যার মধ্যে হিজড়া জনগোষ্ঠী মাত্র ১২ হাজার ৬২৯ জন। তাদের মধ্যে ৬ হাজার ২৮৩ জন পল্লি এলাকায় এবং ৬ হাজার ৩৪৬ জন শহরে বসবাস করেন। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। প্রাথমিক তথ্যে বলা হয়, সর্বোচ্চ জনসংখ্যা ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। সর্বনিম্ন বরিশাল সিটি করপোরেশনে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন) এবং রংপুর সিটি করপোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার ৪৪৪ জন)।
জনসংখ্যা পরিবর্তনে তারতম্য দেখা গেলেও শতকরা হারে জনসংখ্যার বৃদ্ধি আগের শুমারি বছরের তুলনায় হ্রাস পাচ্ছে। ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২.৮৪ শতাংশ, ২.০১ শতাংশ, ১.৫৮ শতাংশ, ১.৮৬ শতাংশ এবং ১.২২ শতাংশ। বিভাগভিত্তিক জনসংখ্যার বৃদ্ধির হার দেখা যায়, ২০২২ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে সর্বোচ্চ (১.৭৪ শতাংশ) এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন (০.৭৯ শতাংশ)।

