আজ , ।   

দুর্গাপুরে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা

আরো খবর

মো: নূর আলম:
নেত্রকোনায় গৃহবধূকে হত্যাকান্ডের সাত ঘন্টার মধ্যে হত্যারহস্য উদঘাটন করলো পুলিশ। জেলার দুর্গাপুর উপজেলায় একটি বালুর গদি থেকে বুধবার সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একই উপজেলার কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী।
এই ঘটনায় পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে পুলিশের ক্রাইম সিন ও পিবিআই টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এই হত্যাকান্ডের ঘটনায় আটককৃতরা হলো দুর্গাপুরের দাখিনাইল গ্রামের হযরত আলীর ছেলে ট্রাকচালক শাহ আলম শামীম (২৮), একই গ্রামের আ. মান্নানের ছেলে আরেক ট্রাকচালক আলীম উদ্দিন ওরফে আলী (২৩) ও কাপাসাটিয়া গ্রামের হাবিবুল হকের ছেলে ট্রাকের হেলপার মাসুম ফকির (২০)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল এ ঘটনার বিভিন্ন তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
তিনি জানান, আসামিরা গৃহবধূকে টাকার বিনিময়ে ভাড়া আনে। ওই বালুর গদির পাশের ঘরে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তাদের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিনাকে লাথি মেরে চৌকির উপর ফেলে দেয়া হয়। আসামিদের মধ্যে একজন সাথে থাকা গামছা ভুক্তভোগীর গলায় প্যাঁচিয়ে ধরে। আরেকজন বুক চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে তারা আত্মগোপনে চলে যায়।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, হত্যাকান্ডটি ক্লুলেস ছিল। দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, থানার ওসি মো. শিবিরূল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তার দ্রুত ও আন্তরিক চেষ্টায় ঘটনার সাত ঘন্টার মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।
এই হত্যাকান্ডের আসামিরা প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদেরকে আদালতে হাজির করলে তাদের জেলে প্রেরণ করেন আদালত।
আলোকিত প্রতিদিন/ ২২ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -