আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে কালিগঙ্গায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

আরো খবর

মোঃ মহিদ:

মানিকগঞ্জের ঘিওরে কালিগঙ্গা নদীতে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বর্ষণ ইসলাম নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তরা ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বর্ষণ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো: রবিউল ইসলামের ছেলে । সে সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। র‌্যাব ৪ সি‌পি‌সি ৩ এর কোম্পানি কমান্ডার লে: মোঃ আরিফ হোসেন জানান, বিকেলে তরা ব্রিজের নিচে বর্ষণের লাশ দেখতে পে‌য়ে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে নৌ পুলিশ ও র‌্যাব গিয়ে মরদেহ উদ্ধার করে । তি‌নি আরও ব‌লেন, বর্ষণের মু‌খে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। গতকাল বুধবার মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে আনন্দ ভ্রমণে গিয়ে নৌকা থেকে পড়ে বর্ষণ ইসলাম (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বর্ষণ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। নিখোঁজের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, ২০ জুলাই বুধবার সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ৩০/৩৫ জন সমবয়সী বন্ধু মিলে নৌকা ভাড়া নিয়ে পশ্চিম সেওতা এলাকার যমুনা নদীতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় করার সময় দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যান। সাদ্দাম নামে একজন সাঁতরে নৌকায় উঠতে পারলেও বর্ষণ নদীর স্রোতে ডুবে যান। খবর পেয়ে ঘিওর থানা ও নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা শিবালয় ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, আমাদের ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজের সন্ধান পায়নি।

আলোকিত প্রতিদিন/ ২২ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -