আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর সদরে ৩০জন উপকারভোগী পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

আরো খবর

মাসফি আকন্দ :
মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন ২৬ হাজার ২২৯ পরিবারকে জমি এবং গৃহ প্রদান’ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গণভবন থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে স্থানীয়ভাবে সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে ঘর হস্থান্তরের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে জামালপুর সদর উপজেলায় ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল ও খতিয়ান সম্বলিত ফোল্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক শ্রাবস্ত্রী রায়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২১ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -