নূরুল আলম আবির:
কুমিল্লার চৌদ্দগ্রামে ২১ কেজি গাঁজা সহ মোঃ আলা উদ্দিন সম্রাট(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। ১৯ জুলাই মঙ্গলবার ভোর ৪টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলা উদ্দিন সম্রাট একই ইউনিয়নের জামপুর গ্রামের আনু মিয়ার পুত্র।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিযুস কান্তি দাশের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ৩নং কালিকাপুর ইউনিয়নের ১নং বদরপুর গ্রামের এয়াসিনের দোকানের সামনে থেকে ২১কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে এসআই পিযূস কান্তি দাস বলেন, আমরা মঙ্গলবার ভোরে কালিকাপুর ইউনিয়নের ১নং বদরপুর গ্রামের মাড্ডা স্কুল রোডে এয়াসিনের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী আলা উদ্দিন সম্রাটকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, “মঙ্গলবার ভোরে এসআই পিযুস কান্তি দাসের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশ আলা উদ্দিন সম্রাট নামে এক মাদক ব্যবসায়ীকে ২১কেজি গাঁজা সহ গ্রেফতার করে। তাকে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আলোকিত প্রতিদিন/ ২০ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -

