আজ রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় বিদ্যুৎসপৃষ্ট হয়ে গৃহবধূ নিহত

আরো খবর

প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারের সুবর্নখুলী আজিমউদ্দিন শাহপাড়ার মোছাঃ রেজিনা খাতুন নামে এক গৃহবধূ মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎসপৃষ্ট হয়ে নিহত হন। গত  ১৯ জুলাই মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে মোঃ হাসান আলী এর স্ত্রী বৈদ্যুতিক বোর্ডে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎসপৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পরেন। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে অটো ভ্যানে করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন টেস্ট করার পরে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ বাসায় নিয়ে আসা হয়। এবং রাতেই দাফন কার্য সম্পাদন করা হয়। এই ব্যাপারে খানসামা থানার এস আই ইব্রাহিম বলেন, আমরা ঘটনা পর্যবেক্ষণ করি। করার পরে গোসল এবং দাফন কার্য করার অনুমতি প্রদান করি

আলোকিত প্রতিদিন/ ২০ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -