আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে আটক ফটোগ্রাফারকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আরো খবর

 আবু সায়েম:

কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে আটক ফটোগ্রাফার মোঃ ইউনুস মিয়া ( ২৪) কে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। ১৮ জুলাই   সোমবার  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এহসানুল ইসলাম এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়,  কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটকের   ৪০ টি ছবি তোলার কথা বলে ২৫০ ছবি তুলে ৮০০ টাকা দাবি করেন ফটোগ্রাফার।এসময় ভুক্তভোগী পর্যটক টুরিস্ট পুলিশ কে ফটোগ্রাফার কর্তৃক  হয়রানির অভিযোগ করেন। ট্যুরিস্ট পুলিশের প্রচেষ্টায় জার্সি নম্বর অনুযায়ী খুঁজে বের করে আটকপূর্বক   তাকে আদালতে সোপর্দ করেন।
বিজ্ঞ আদালতে  আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন বিচারক। দন্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার মৃত ইলিয়াস মিয়ার পুত্র।  এ রায়ের ফলে পর্যটক হয়রানি বন্ধে সুফল বয়ে আনবে বলে মনে করেন সচেতন মহল।
আলোকিত প্রতিদিন/ ১৯জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -