আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল জেলায় সাতবার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হলেন মনিরুজ্জামান

আরো খবর

টাঙ্গাইল প্রতিনিধিঃ 
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশের উপ-পরিদর্শক নির্বাচিত হলেন মো. মনিরুজ্জামান।  ১৮ জুলাই সোমবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন। মো. মনিরুজ্জামান টাঙ্গাইলের সখিপুর থানায় কর্মরত রয়েছেন।
জানা গেছে, পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. মনিরুজ্জামান সখিপুর থানায় কর্মরত অবস্থায় মাদক উদ্ধার, বাল্য বিয়ে, ওয়ারেন্ট তামিল ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ও চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন করায় ইতিপুর্বে তিনি ছয়বার জেলার শ্রেষ্ঠ পুলিশের উপ-পরিদর্শকের পুরস্কার পেয়েছেন। পুরস্কার পেয়ে এসআই মনিরুজ্জামান জানান, ভালো কাজের পুরস্কার পেলে কাজের উৎসাহ- উদ্দীপনা বাড়ে, সাথে বাড়ে দায়িত্বও। সেই উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (সখিপুর সার্কেল) এম এম রকিব উর রাজা, টাঙ্গাইল সদর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৮ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -