আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষা গুরুত্বপূর্ণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ জুলাই বুধবার সকালে গণভবনে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটিজের (এনএএএনডি) স্থাপত্য নকশা দেখার সময় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৩ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -