আজ , ।   

খানসামায় ফেসবুকে সট্যাটাস দিয়ে বিষপানে যুবকের আত্মহত্যা 

আরো খবর

প্রতিনিধি, খানসামা (দিনাজপুর) 

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজি জাহাঙ্গীরপুর (ডাঙ্গারহাট) বিয়ের দাবিতে এক প্রেমিকার অনশনের ঘটনায় প্রেমিক আবু তালেব রানা নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষপানে আÍহত্যা করেছেন।

উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজি জাহাঙ্গীরপুর গ্রামের মনছুর রহমানের ছেলে আবু তালেব রানার সাথে খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাউরাপাড়ার, (মালোর পাড়) রশিদুল ইসলামের মেয়ে রিমা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক হয়। এরপর মেয়েটাকে বিয়ের লোভ দেখায়। পরে ছেলেটি অন্য মেয়ের সাথে সম্পর্ক  জড়ালে গত রবিবার ঈদের নামাজের পর রিমা খাতুন
আবু তালেবের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন। এ ঘটনায় আবু তালেব বিয়েতে অসম্মতি জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরই সূত্রে মঙ্গলবার মেয়ের পরিবার থানায় অভিযোগ করতে গেলে কর্মরত এসআই শিমুল স্থানীয়ভাবে মেম্বারের মাধ্যমে মীমাংসা করার পরামর্শ দেন। এদিকে আবু তালেবও সন্ধ্যার পর মুঠোফোনে মেয়েটিকে বিয়ে করার কথা স্থানীয় ইউপি সদস্য আফসেদুল ইসলামকে জানান। পরে রাত প্রায় ১০টার দিকে আবু তালেব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে  বিদায় পৃথিবী বিদায় আমার সকল ফেসবুক ফ্রেন্ড আমার জন্য সবাই দোয়া করবেন আমিন‘ এই পোস্ট দিয়ে বিষপান করে হোসেনপুরে তার বোনের বাড়ি গিয়ে বমি করা শুরু করে। পরে তার বোনের পরিবারের লোকজন বিষপানের বিষয়টি বুঝতে পারেন পরে দিনাজপুর এম আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলোকিত প্রতিদিন/ ১৩ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -