
ছবি: স্পাইডারম্যান খ্যাত ও নবাগত ইউপি সদস্য মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছা।
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বনানী এফ আর টাওয়ার ট্রাজেডি স্পাইডারম্যান খ্যাত ও শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড এর নবাগত ইউপি সদস্য মো. জসিম উদ্দিন। ঈদ শুভেচ্ছা বার্তায় স্পাইডারম্যান মো. জসিম উদ্দিন বলেন, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে কোরবানি করার বাণী নিয়ে আবারও এসেছে ঈদুল আযহা।
তিনি তার সংক্ষিপ্ত বিবৃতিতে আরও বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা। যা সকল মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ হলো শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও যেন সকল মুসলিম উম্মাহর মধ্যে এই শান্তি সম্প্রীতি বজায় থাকে এই কামনা রইলো।
কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
পবিত্র কোরআনে আল্লাহ তায়লা এরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি এক বিশেষ রীতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা ওই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে, যা আল্লাহ তাদেরকে দান করেছেন। (সুরা হজ: আয়াত ৩৪) এবং চার হাজার বছর আগে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহীম (আঃ) তার সবচেয়ে প্রিয় একমাত্র ছেলে হযরত ইসমাইল (আঃ)-কে কুরবানি করার উদ্যোগ নেন। তবে আল্লাহর কুদরতে হযরত ইসমাইল (আঃ) এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায় । হযরত ইব্রাহীম (আঃ) এই ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতি বছর কুরবানি করে থাকেন। তবে আল্লাহ তায়ালার পথে ত্যাগই ঈদুল আজহার প্রধান শিক্ষা এবং পশু জবেহ করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য।
সবার জন্যে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও সকলের কল্যাণ কামনা করছি। সকলেই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, “নিরাপদে থাকুন, সুস্থ থাকুন” ঈদ মোবারক।
আলোকিত প্রতিদিন / ০৮ জুলাই ২০২২ / জ কা তা
- Advertisement -

