সোহেল রানা চৌধুরী
রাজবাড়ীতে যাত্রীবাহী মাহেন্দ্র থ্রিহুইলার উল্টে ২ যাত্রী নিহত হয়েছে। এ সময় মাহেন্দ্রে থাকা ১ যাত্রী আহত হয়েছে। ৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলা শহরের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ শৈলকুপা থানার নতুন দোহার গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল জোয়াদ্দার (৩০) ও পাশের ডাউটিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মতিউর রহমান(৩৫)। আহত সবুজ জোয়াদ্দার বলেন, রাতে গাজিপুরের কুনাবাড়ি থেকে ঝিনাইদহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যই রওনা হয়েছিলাম। ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বাস থেকে নেমে মাহেন্দ্র গাড়িতে উঠে ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্য রওনা দেই। রাজবাড়ীর বড়পুলে আসলে রাস্তার আইলেন এর সাথে ড্রাইভার লাগিয়ে দিলে গাড়ি উল্টে যায়। এতে দুইজন নিহত হয় ও একজন মারাত্মকভাবে আহত হয়। আমরা গাড়িতে ১০ জন ছিলাম। আমরা সবাই শৈলকুপা থানার বাসিন্দা।
রাজবাড়ী সদর থানার এস আই মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। দুইজন নিহত হয়েছে ও আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ঈদের ছুটিতে বাড়িতে ফিরছিলেন। সবাই গার্মেন্টস কর্মী। মাহেন্দ্র ও চালককে আটক করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আলোকিত প্রতিদিন/ ০৭ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -

