আজ রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আরো খবর

প্রতিনিধি,খানসামা (দিনাজপুর):

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান বাস্তবায়নে ঈদ উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় ঈদ উপহার পাচ্ছে প্রায় ৪০ হাজার দরিদ্র পরিবার। ভিজিএফ কর্মসূচীর আওতায়  ৬জুলাই বুধবার সকালে উপজেলার ৬টি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবছর প্রায় ৪০ হাজারেও বেশি দরিদ্র ও দিনমজুর পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাউল উপহার পাচ্ছে। সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিতরণ কার্যক্রম তদারকি করছেন উপজেলা প্রশাসন, পিআইও এনামুল হাসান, প্রতিটি ইউপি’র ট্যাগ অফিসার ও জনপ্রতিনিধিগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান বলেন, উপজেলা নিরবাহী অফিসারের সারবিক তত্তবাবধানে ঈদের আগেই এই বিতরণ কার্যক্রম সম্পন্ন  করা হবে।

আলোকিত প্রতিদিন/ ০৬ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -