আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আরো খবর

প্রতিনিধি,মুক্তাগাছা:

কৃষকরাই সবচেয়ে বড় গবেষক । তাদের অক্লান্ত পরিশ্রম, আর বর্তমান সরকারের সহযোগিতায় কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। চাল ও ধান উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্য উৎপাদনের প্রতি জোর দিতে হবে বুধবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় শহিদ হজরত আলী অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনকালে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম.পি । প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন সময় ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে বীজ ও সার প্রদান এবং প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণের ২০২১-২২ অর্থবছরে খরিপ/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুক্তাগাছায় ৫৭০ জন চাষির মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৫৫০জন চাষিকে ৫ কেজি করে ধানবীজ ও সার এবং ২০জন চাষির মাঝে পেঁয়াজ বীজ ও সার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদ আক্তার কাকলী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

আলোকিত প্রতিদিন/ ০৬ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -