আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মিনি কক্সবাজারে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আরো খবর

আদিল মোস্তফা:

আজ ৬ জুলাই ২০২২ তারিখে সকাল ১০ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানাধীন ধার্মিক পাড়ার বিপরীত পাশে কনকর্ড টাওয়ারের পেছনে মিনি কক্সবাজার খ্যাত জনমুখর অঞ্চলে ১০-১২ বছর বয়সের এক অজ্ঞাত শিশুকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা- শিশুটি খেলতে আসে মিনি কক্সবাজারে। গোসল করতে এসে পানিতে ডিগবাজি খেলার সময় বালির মধ্যে শিশুটির গলা আটকে যায়। ঘাড় ভেঙ্গে ঘটনাস্থলে শিশুটির মৃত্য হয়। ধারণা করা হচ্ছে, শিশুটি আশেপাশের অঞ্চলেরই হবে।

দায়িত্বরত ওসি মাজহারুল ইসলাম আলোকিত প্রতিদিনকে বলেন, আমরা খবর পেয়েই এখানে হাজির হয়েছি। বালিতে মাথা আটকে ঘাড় ভেঙ্গে অজ্ঞাত শিশুটির মৃত্য হয়েছে। তাছাড়া, শিশুটি আশেপাশের অঞ্চলেরই হবে। আশা করছি,  খুব শীঘ্রই আমরা শিশুটির পরিবারের সন্ধান পাবো।

তবে কি কারণে শিশুটি মৃত্যু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেন ওসি।

আলোকিত প্রতিদিন/ ০৬ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -